Tuesday, July 05, 2005

অতুল প্রসাদের গান

আমি অকৃতি অধম বলেও তো
কিছু কম করে মোরো দাওনি ৷
যা দিয়েছো তারই অযোগ্য ভাবিয়া
কেড়েও তো কিছু নাও নি ৷

তব আশিষ কুসুম ধরি নাই শিরে
পায়ে দলে গেছি, চাহি নাই ফিরে ৷
তবু দয়া করে কেবলই দিয়েছো
প্রতিদান কিছু চাওনি ৷

আমি ছুটিয়া বেড়াই, জানি না কি আশে
সুধা পান করে মরি গো পিয়াসে,
তবু যাহা চাই সকলি পেয়েছি
তুমি তো কিছুই পাওনি ৷

আমায় রাখিতে চাহো গো বাধঁনে আঁটিয়া
শতবার যাই বাঁধনও কাটিয়া ৷
ভাবি ছেড়ে গেছো
ফিরে চেয়ে দেখি একপাও ছেড়ে যাও নি ৷

আমি অকৃতি অধম বলেও তো
কিছু কম করে মোরো দাওনি ৷
যা দিয়েছো তারই অযোগ্য ভাবিয়া
কেড়েও তো কিছু নাও নি ৷

To listen to this wonderful bangla song, dedicated to God, go to www.probashi.com, U have to hv free registration. Then after logging in, go to Music Room. There select category, under Songs of Rajanikanto, u will find it. U will need real player to listen.

0 comments:

Post a Comment

Please have patience because older posts has comment moderation turned on. After webmaster's approval they will appear shortly. Thank you for your Message. Peace!

LinkWithin