যখন তখন যেখানে সেখানে বাড়িতে রাস্তায়
বৃষ্টির আগে এবং
বৃষ্টির পরে
নদীর এপার এবং
নদীর ওপারে
রেস্তোরাঁয়, পেজারে, টেলিফোনে ওভাবে বোল না, 'আমি তোমাকে ভালোবাসি'
সত্যি সত্যি ভালোবাসলে তোমার জিভ জড়িয়ে আসত,
কথা বলতে পারতে না৷
- সুবোধ সরকার৷
Pin It Now!