Wednesday, May 25, 2005

অপেকখা

লীলার যখন সাত বছর বয়স সে থাকত তার মামার বাড়িতে, তখন তাদের অনেকগুলো রাজহাঁস ছিল৷ এদের মধ্যে একটা কী কারণে যেন অন্ধ হয়ে গেল৷ হাঁটতে পারত না৷ মুখ থুবড়ে পড়ে যেত৷ গাছের সঙ্গে ধাক্কা খেত৷ শুধু যখন কেউ তাকে ধরে পুকুরের পানিতে ছেড়ে দিত, সে স্বস্তি পেত৷ একা একা নিজের মনে সাঁতার কাটত৷

এখন লীলার মনে হয়, সে নিজেই অন্ধ রাজহাঁস৷ অন্ধ রাজহাঁসটা একা একা দিঘির শান্ত জলে ঘুরত, সে হয়তো অপেকখা করত কিছু একটা ঘটবে, বদলে যাবে পৃথিবী৷ লীলাও অপেকখা করে৷


আমরা সবাই অপেকখা করি ৷ প্রকৃতি তার মানব সন্তান তৈরিই করেছে অপেকখা করার জন্য ৷

লীলাবতী ৷ হুমায়ূন আহমেদ৷

0 comments:

Post a Comment

Please have patience because older posts has comment moderation turned on. After webmaster's approval they will appear shortly. Thank you for your Message. Peace!

LinkWithin