মাঝে মাঝে এলোমেলো বাতাস ঘেরা
নির্জন সমুদ্রতীরে,
পাথরের খাঁজে খাঁজে
ঝিনুক কুড়াতে যাওয়ার সুপ্ত বাসনা ছিলো কি কখনো তোমার?
দুরের নীল সমুদ্র, পাহাড় পেরিয়ে যেখানে শুধুই পাহাড়৷
নীল মেঘগুলো কেবলই দুষ্টু মেয়ের মতো লেপ্টে থাকে যে পাহাড় চুড়ায়
সেখানে কখনো যেতে মন টানে নি তোমার?
হলুদ রোদের শহরে ঝিম পড়া দুপুরে চিরচেনা বিছানায় উপুড় হয়ে
অলসভাবে মেলে ধরা উপন্যাসের পাতাকে স্বাী করে
কখনো কি নিদারুন নি:সঙ্গ উপলব্ধি হয় নি তোমার?
এক বুক উপচে পড়া ভালোবাসা নিয়ে
জোছনায় ভেসে যাওয়া কোনো রাতে কারো বুকে মাথা দিয়ে
নিজেকে আত্নসমর্পন করতে ইচ্ছে হয়নি কখনো?
তোমার সবগুলো উপলব্ধি আজো আয়নার মতো
প্রতিবিম্ব হয় আমার গহীন মনের স্বচ্ছ সরোবরে৷
সেই প্রতিবিম্বের খবর রাখতে ইচ্ছে হয় নি কখনো তোমার?
সাদিক মোহাম্মদ ৷ মে, ২০০৫৷ সিঙ্গাপুর৷
0 comments:
Post a Comment
Please have patience because older posts has comment moderation turned on. After webmaster's approval they will appear shortly. Thank you for your Message. Peace!